ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিদেশী রিভলবারসহ ব্রাহ্মণবাড়িয়ায় দুই যুবক আটক


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ৩:৪৯

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী রিভলবারসহ দুই যুবককে হাতেনাতে আটক করেছে। এসময় জব্দ করা হয় আগ্নেয়াস্ত্র ক্রয়ের নগদ সাড়ে ৮ হাজার টাকা।আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের খৈয়াসার এলাকার মৃত সামসু মিয়ার ছেলে মান্না (২৫) ও কাজিপাড়া মৌলভীহাটির শামসুদ্দিনের ছেলে শফিউল আলম সাগর (২৪)।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় বিদেশি রিভলবার ক্রয়-বিক্রয়ের খবর পায় র‍্যাব। এই তথ্যের ভিত্তিতে অভিযানে ঘাটুরা লতিফিয়া জামে মসজিদের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর থেকে মান্না নামের এক যুবককে বিদেশী রিভলবারসহ আটক করা হয়। এসময় অস্ত্র ক্রয় করতে আসা সাগর নামের আরেক যুবককে নগদ টাকাসহ আটক করা হয়।র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত