ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

বিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ১৬ আসামি গ্রেপ্তার


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ৪:২
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নারীসহ ১৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
 
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রামের আজিজ, রেজিয়া, আনছের, উত্তর দাউদপুর গ্রামের ওসমান, চৌঘরিয়া গ্রামের তাছাব, আঃ খালেক, সালেহা ও শফিকুল, পৌর শহরের কলোনিপাড়া মহল্লার, খায়রুল, বুলবুলি, আংগুরা, ববিতা ও খায়রুল, পলিরাম কৃষ্ণপুর গ্রামের মশফিকুর ও প্রস্তমপুর গ্রামের মোস্তাক এবং বরিশাল জেলার গৌরনদী থানার রোস্তম আলী।
 
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারীসহ ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ