ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল, নেতা-কর্মীরা উজ্জীবিত


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ৪:৮

জ্বালানি তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, সরকারের লুটপাট-দুর্নীতির প্রতিবাদে এবং ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় ভূঞাপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড-খন্ড মিছিল নিয়ে বাসস্ট্যান্ডে সমবেত হন। পরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। কেন্দ্রীয় কর্মসূচীর এমন বড়-সড় রাজনৈতিক কর্মসূচী পালন করতে পেরে উপজেলা ও পৌর বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা উজ্জীবিত। 

প্রতিবাদ সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আলী ইমাম তপন, যুগ্ম আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা, আব্দুল খালেক মন্ডল, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট গোলাম মোস্তফা, সদস্য সচিব সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ প্রমুখ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন