লজিস্টিকস সেবা দিতে অথবা’র সাথে চুক্তি করেছে প্যান্ডাগো
দেশের জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস অথবা ডট কমের সাথে সম্প্রতি একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ফুডপ্যান্ডার বিটুবি লজিস্টিকস সার্ভিস প্যান্ডাগো। এ অংশীদারিত্বের ফলে প্যান্ডাগো এর মাধ্যমে অথবা ডট কম তাদের গ্রাহকদের তাৎক্ষণিক ডেলিভারি সেবা
দেবে।
অথবা ডট কম বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ আর এফ এল এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্যান্ডাগো এর সাথে নতুন এ চুক্তির ফলে প্রতিষ্ঠানটি ঢাকা শহরের গ্রাহকদের কাছে এক ঘণ্টার মধ্যে পণ্য পৌঁছে দিতে পারবে। প্যান্ডাগো’র দীর্ঘমেয়াদী ব্যবসায়িক লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এ চুক্তিটি করা হয়েছে। যার ফলে দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বৃহৎ পরিসরের গ্রাহকের কাছে পৌঁছাতে সক্ষম হবে এবং বাজারে স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে।
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দ্রুত ডেলিভারি সেবা নিশ্চিতের লক্ষ্যে সম্প্রতি অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা চালু করেছে বিটুবি অন-ডিমান্ড লজিস্টিকস সার্ভিস প্যান্ডাগো। এখন পর্যন্ত ৫ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান প্যান্ডাগোতে সাইন আপ করেছে। প্যান্ডাগো’র এ সেবার ফলে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিউ-কমার্স বাজারে নিজেদের প্রতিদ্বন্দ্বিতা তৈরির মাধ্যমে গ্রাহকদের কাছে আরও দ্রুত তাদের সেবা পৌঁছে দিতে পারবে।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে