বাংলাদেশ ব্যাংক ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের মেয়াদী ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদানে বাংলাদেশ ব্যাংক এবং আইপিডিসি ফাইন্যান্স-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার-এর উপস্থিতিতে; বাংলাদেশ ব্যাংক-এর এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট-এর পরিচালক মো. জাকের হোসেইন এবং আইপিডিসি ফাইন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। মোট ২৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে সিএমএসএমই উদ্যোক্তারা সর্বোচ্চ ৭% হার সুদে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদী ঋণ পাবেন।
বাংলাদেশ ব্যাংক-এর জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের; নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক; আইপিডিসি ফাইন্যান্স-এর হেড অফ এসএমই মোহাম্মদ মাহমুদুর রহমান প্রমুখ।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে