জরিমানার চেয়ে অতিরিক্ত অর্থ দিয়ে আটকদের ছাড়িয়ে নিচ্ছেন স্বজনরা
করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে চতুর্থ দিনের মতো চলছে সরকারঘোষিত কঠোর লকডাউন (বিধিনিষেধ)।এই বিধিনিষেধ বাস্তবায়নে কঠিন অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিচালিত হচ্ছে একাধিক ভ্রাম্যমাণ আদালত। বিধিনিষেধ অমান্যকারীদের করা হচ্ছে জরিমানা। এছাড়া আটকও করা হচ্ছে। আটকদের আদালতের মাধ্যমে করা হচ্ছে জরিমানা।
রোববার (৪ জুলাই) বিধিনিষেধের চতুর্থ দিনে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ৬৩৬ জনকে জরিমানা করেছেন। এ জরিমানার পরিমাণ একশ টাকা থেকে তিনশ টাকা পর্যন্ত। কিন্তু এ জরিমানার চেয়ে অধিক অর্থ দিতে হচ্ছে আটকদের স্বজনদের। ছয়শ টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত অনেকের কাছ থেকে আইনজীবী পরিচয় দিয়ে অনেকে নিচ্ছেন। অতিরিক্ত টাকা না দেয়ায় অনেককে আটক করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে দেখা যায়, আটকদের স্বজনেরা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে দাঁড়িয়ে আছেন। আইনজীবী ছাড়াও অনেককে জরিমানার টাকার কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। তারা যে যার কাছ থেকে যেমন পাচ্ছেন টাকা নিচ্ছেন। টাকা না দিলে তাদের আটক করে রাখছেন। ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে টাউট উচ্ছেদ কমিটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রামপুরা থেকে আসা নাসির উদ্দিন বলেন, আমার ছেলের মুখে মাস্ক না থাকায় গতকাল সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে। এরপর আজ ডিএমপি অধ্যাদেশ আইনে আটক দেখিয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তার দুইশ টাকা জরিমানা করেন। কিন্তু আমার কাছ থেকে আইনজীবী পরিচয় দিয়ে এক ব্যক্তি এক হাজার তিনশ টাকা নেন। টাকা কম দেয়ার কথা বললে আমাকে হুমকি-ধমকি ও গালিগালাজ করেন তিনি।
মুগদা থেকে আসা শায়ের উদ্দিন খান বলেন, আজ সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অকারণে রাস্তায় চলাফেরা করায় আমার ছেলেকে আটক করে। এরপর ডিএমপির অধ্যাদেশ আইনে তাকে আদালতে হাজির করা হয়। তার দুইশ টাকা জরিমানা করেন আদালত। কিন্তু আইনজীবী পরিচয়ে একজন আমার ছেলেকে বের করতে এক হাজার টাকা নেন। জরিমানা দুইশ টাকা হলেও আমাকে অতিরিক্ত আটশ টাকা দিতে হয়েছে।
ঢাকা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক শারমিন সুলতানা হ্যাপি বলেন, কঠোর বিধিনিষেধ চলায় অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হচ্ছেন। এরপর তাদের আদালতে পাঠানো হচ্ছে। আদালত তাদের ক্ষেত্রবিশেষ একশ টাকা থেকে তিনশ টাকা পর্যন্ত জরিমানা করেন। কিন্তু এখানে আইনজীবী পরিচয় দিয়ে কিছু অসাধু লোকজন আটকদের স্বজনদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন। আমরা অসাধু লোকজনদের আটক করে সতর্ক করছি। অসাধু লোকজনদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত