সঠিকভাবে ম্যারিনেটের পদ্ধতি
মাছ, মাংস রান্না করার আগে ম্যারিনেট করে রাখলে খাবারের স্বাদ বেড়ে যায়। ম্যারিনেটের ফলে মাছ বা মাংসে মশলা, লবণ ভালো করে ঢুকতে পারে। ম্যরিনেটের কারণে খাবার অল্প আঁচেই রান্না করে ফেলতে পারবেন। সময়ও কম লাগবে। তবে চলুন জেনে নেই সঠিকভাবে ম্যারিনেটের পদ্ধতি-
ম্যারিনেট করার সময় যা খেয়াল রাখতে হবে
প্রাচীনকালে মানুষ মাংস রান্না করার আগে পেঁপের পাতায় কিছুক্ষণ জড়িয়ে রাখতো। এর ফলে প্যাপাইন নামক উপাদান মাংস নরম করত। এখন আমরা যখন ম্যারিনেট করি তখন লেবুর রস, ভিনিগার, দইয়ের মধ্যে যে অ্যাসিড থাকে তা প্রোটিন তন্তুগুলিকে নরম করে তোলে।
১. ম্যোরিনেট করার সময় মাছ বা মাংসে বেশি পরিপাণে লবণ না দেওয়াই ভালো। বেশি পরিমাণে লবণ দিলে মাংস বা মাছ থেকে আর্দ্রতা হারিয়ে যায়।
২. আপনি যদি রান্নায় চিনি খান তাহলে ম্যারিনেট করার সময় একটু চিনি দিয়ে নিতে পারেন। ফলে পরে যখন রান্না করবেন চিনি ক্যারামেলাইজ হয়ে রান্নার রং সুন্দর হবে।
৩. যদি বাংলাদেশি খাবার হয় তবে আদা, রসূন, জিরা, গরম মসলা, টকদই দিয়ে ম্যারিনেট করুন। আবার যদি ইটারিয়ান রান্না হয় তবে অলিভ অয়েল, রসুন এবং লেবুর রস দিয়ে ম্যারিনেট করতে পারেন। আর চাইনিজ রান্নার সময় তিলের তেল, রসুন ও সয়া সস যোগ করতে পারেন।
৪. মাছের ক্ষেত্রে এক ঘণ্টা ম্যারিনেট করলেই হবে। মুরগি ম্যারিনেট করতে পারেন দুই ঘণ্টা এতে স্বাদ বাড়বে। রেড মিট হলে সরাদিন বা পুরোরাত মেখে রাখলে ভালো।
যা করবেন না
১. মাংসের গায়ে ছিদ্র করার সময় জোর দিয়ে করবেন না। এত রান্নার সময় মাংস ভেঙে যায়।
২. ম্যারিনেট করে স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখবেন না। রাখলেও তা চার ঘণ্টার বেশি নয়।
৩. তামা, পিতল কিংবা স্টিলের পাত্রে ম্যারিনেট করবেন না।
সূত্র : এই সময়।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?