ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়া মাদ্রাসা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৮-২০২২ দুপুর ১:৫৪
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শামসুল উলুম মছিহিয়া মাদরাসা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ১২ টায় উপজেলা পোমরা ইউনিয়নের বুড়ির দোকান পশ্চিম পোমরা লামার বাজার মাদ্রাসা প্রাঙ্গনে ভিত্তিপ্রস্তর স্থাপন ও মিলাদ মাহফিলের আয়োজন হয়।
 
সভাপতি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন, আহলে সুন্নাত ওয়াল জামা'য়াত বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব ও গাউছিয়া সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহ্ ছুফি সৈয়দ মছিহুদ্দৌলা (মাঃজিঃআঃ)।
 
গাউছিয়া সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী শাহ্ নেছারীর সঞ্চালনায়  প্রধান অতিথি ছিলেন, পোমরা ইউপি চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী, উদ্বোধক ছিলেন গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আল্লামা সৈয়দ তাওছিফুল হুদা (মাঃজিঃআ), প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা মারফতুন্নুর আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী।
 
এতে আরও উপস্থিত ছিলেন, গাউছিয়া সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, আবদুল মান্নান হারুনী, অধ্যাপক সাইফুল আলম মাসুদ, মাস্টার মো. ইসমাইল, জাহাঙ্গীর আলম, দিদারুল ইসলাম, সাবের আহমেদ, এম.এ খালেক সাবু, আলমগীর তালুকদার রনি, ইকবাল হোসেন সাদ্দাম, আবদুল গফুর, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আর.কে. রানা প্রমুখ।
 
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ পরিচালনা করেন  মসজিদের পেশ ইমাম মাওলানা আবু জাফর আলকাদেরী।

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা

লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!

মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী