দিনাজপুরে নবাগত এসপির যোগদান
দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করলেন গোপালগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান শাহ্ ইফতেখার আহমেদ, (পিপিএম-সেবা)। দিনাজপুর জেলায় যোগদানের পৃর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে সততা, সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
গতকাল বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদকে জেলা পুলিশের দায়িত্বভার অর্পন এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম-পিপিএম (বার)।
নবাগত পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা মুঠোফোনে প্রতিবেদককে বলেন, কাঙ্ক্ষিত জনবান্ধন দিনাজপুর জেলা গড়তে জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগীতা কামনা করেছি।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবি, সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শাহ্ ইফতেখার আহমেদকে দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে পদায়ন করা হয়। শাহ্ ইফতেখার আহমেদ ২৪ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০০৬ সালের ২১ আগষ্ট বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied