শরণখোলায় পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় পানিতে ঢুবে রুবি (৭) ও রাফি (৪) নামের আপণ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৬ আগষ্ট শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামের প্রতিবেশী আফজাল হোসেন তালুকদারের বাড়ীর পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গোসল করতে যাই মায়ের কাছে এমন কথা বলে উপজেলার পূর্ব নলবুনিয়া গ্রামের আঃ রহিম তালুকদারের দুই কন্যা রুবি ও রাফি প্রতিবেশী আফজাল তালুকদারের বাড়ির পুকুরে যায়। প্রায় আধা ঘন্টা সময় পরেও দুই কন্যা ঘরে না আসায় শিশুদের মা তাদের খুঁজতে বের হয়। পরে, পুকুর ঘাটে না পেয়ে তার সন্দেহ হয়। তার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুকুরে তল্লাসী চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নিয়াজ মাহমুদ দুই বোনকে মৃত ঘোষনা করেন। তবে, তার মায়ের ধারনা ছোট মেয়ে রাফি পা ফসকে পুকুরের পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গেলে বড় মেয়ে রুবিও পানিতে তলিয়ে যায়।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নিয়াজ মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুদের মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত