নগরকান্দায় পুলিশের অভিনয়ে মঞ্চায়িত হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’
দেশব্যাপী সাড়া জাগানো বাংলাদেশ পুলিশ থিয়েটারের কালজয়ী নাটক ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটি ফরিদপুরের নগরকান্দায় ১০৬ তম মঞ্চস্থ হয়েছে।নগরকান্দা থানা পুলিশের আয়োজনে ও এ উপজেলার কৃতি সন্তান মার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমানের সার্বিক সহযোগিতায় ২৪ শে আগষ্ট ও ২৫ শে আগস্ট রাতে জেলা পরিষদ হলরুমে নাটকটি মঞ্চায়ন হয়। ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানের পরিকল্পনা ও পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায়, নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে সপরিবারে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকান্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে।
বিশেষ করে ১৪ ই আগস্ট ইতিহাসের খলনায়ক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতকচক্রের সদস্য মেজর ফারুক সহ অন্যান্যদের বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং ১৫ ই আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার করুণ আলেখ্য তুলে ধরা হয়। পুলিশ সদস্যদের নিখুঁত অভিনয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি দর্শকরা।
অনুষ্ঠানের প্রথম দিনে সাধারণ দর্শকদের পাশাপাশি ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দ নাটকটি উপভোগ করেন। পরের দিন রাতে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর চৌধুরী লাবু বলেন, নাটকটিতে সেই দিনের ঘটনাটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বুঝতে হলে জানতে হবে। সেই পঁচাত্তরের ১৫ই আগস্টের কাকডাকা ভোরে নৃশংসতার ঘটনাটি নতুন প্রজন্ম এই নাটকটির মাধ্যমে জানতে পারবে। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজি টুলু বলেন, ‘বাংলাদেশ পুলিশ সদস্যরা যে হৃদয় বিদারক নাটকটি মঞ্চস্থ করলেন, আসলে মন ছুঁয়ে গেছে। তারা চমৎকারভাবে সব বিষয়গুলো তুলে নিয়ে আসছেন। এ সময় তিনি নাটকটির অভিনয় শিল্পীদের ধন্যবাদ জানান।নগরকান্দা থানার ওসি মোহাম্মদ হাবিল হোসেন বলেন, ‘নাটকটির মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বার্তাটি দেওয়া। তারা জানে না পঁচাত্তরের ১৫ আগস্টের ভয়াবহতা। অনেকে বইপুস্তক পড়ে জেনেছে। বাংলাদেশ পুলিশ নাটকের মাধ্যমে বার্তাটি দেশব্যাপী নতুন প্রজন্মকে জানাতে এই আয়োজন করেছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ