ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরো ১১ জনের মৃত্যু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৪-৭-২০২১ বিকাল ৭:৪০
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। রোববার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।
 
করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরে সালেহিন আহমেদ সাদেক (৩৫) ও এলাচি বেগম (৪০), ঈশ্বরগঞ্জের সরবিন্দু (৭২) ও বানু চন্দ্র দাস (৫৬), মুক্তাগাছার নারায়ণ পাল (৭৫) এবং টাঙ্গাইল শফিপুরের শামসুল হক (৭০)। উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের খাতেমুন্নেসা (৯৬), ত্রিশালরের রাশিদা বেগম (৬০), জামালপুর সদরের আব্দুর রশিদ (৬৫), গাজীপুরের শ্রীপুরের হেলাল মিয়া (৪০) ও সুমতি পাল (৩৫)।
 
ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটের আইসিইউতে ২২ জনসহ মোট ২৭২ রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।’
 
এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন পরীক্ষায় মোট ৭১৭টি নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ সদর উপজেলার ১৩২ জন, ঈশ্বরগঞ্জের ২ জন, মুক্তাগাছার ৩ জন, গৌরীপুরের ৪ জন, ত্রিশালের ১৪ জন, ভালুকার ২ জন, ফুলবাড়িয়ার ৩ জন, ফুলপুরের ৩ জন, তারাকান্দার ৫ জন, হালুয়াঘাটের ১ জন, গফরগাঁওয়ের ৫ জন এবং নান্দাইলের ১০ জন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান