হাতীবান্ধায় ১৯’শ পিচ ইয়াবা ও সাড়ে ৩ লক্ষ টাকাসহ ১ ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের হাতীবান্ধায় ১ হাজার ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও তিন লাখ ২৯ হাজার ১৯০ টাকাসহ আলতাফ হোসেন নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) রাতে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলতাব হোসেন ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলনাহাটি গ্রামের জলিম উদ্দিন মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।জানা গেছে, হাতীবান্ধা থানার ওসি শাহা আলমসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি দেখে ভারতীয় নাগরিক আলতাফ হোসেন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও তিন লাখ ২৯ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহা আলম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied