কাশিয়ানীতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ওড়াকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
শুক্রবার (২৬ আগস্ট) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়ুয়াকান্দি বাজারে ওই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন।
অনুষ্ঠানে ওড়াকান্দি ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, রাজউক কল্যাণ ট্রাস্টের মহা সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাড: মো. মাহাবুবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: মোল্লা মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান জাপান, যুব ও ক্রীড়া সম্পাদক এ্যাড: ফারুক আহমেদ, সদস্য সিকদার সেলিমসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।।
অনুষ্ঠানের শেষে গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন ফেরদৌস হোসেন ও আমন্ত্রিত অতিথিরা।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন
রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ
Link Copied