পাইকগাছায় ট্রাকের ধাক্কায় ভ্যান উল্টে সাবেক ইউপি সদস্য নিহত
খুলনার পাইকগাছায় ট্রাকের ধাক্কায় ভ্যান উল্টে সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামীলীগ নেত্রী স্নেনেয়ারা খামন( ৫০) নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে চাঁদখালীর মৌখালীর বাড়ী থেকে ভ্যানযোগে পাইকগাছার উদেশ্য রওনা দিয়ে ভ্যানটি মৌখালী বাজারে পৌঁছালে কয়রাগামী শাহ সিমেন্ট ঢাকা মেট্রো১২২৮৬২-উ ট্রাকটি ক্রস করার সময় পিছনের চাকায় ধাক্কা লেগে ভ্যানটি উল্টে পিচের রাস্তায় পড়ে আঘাত পেয়ে শিশু সহ স্নেনেয়ারা সহ ৩ জন আহত হয়। ট্রাক ড্রাইভার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মহিলা নেত্রীকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু শারিরীক অবস্থার অবনতি ঘটলে খুমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত্যু ঘোষনা করেন। এ রিপোট লেখা পর্যন্ত ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, নিহত সাবেক ইউপি সদস্যোর খুলনায় মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকটি থানা হেফাজতে আনা হয়েছে। তিনি নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপের কথা বলেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত