নবীনগরে পেয়ারা পাড়া নিয়ে এক বৃদ্ধ নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পেয়ারা পাড়া নিয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে।জানা গেছে, তর্কবিতর্কের জেরে বৈঠার বাড়িতে আসাদ খান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।আজ শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত আসাদ খান ওই এলাকার মৃত ইদন খানের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, সকালে আসাদ খানের বাড়ির পেয়ারা গাছ থেকে প্রতিবেশী শাহীন পেয়ারা পাড়েন। এনিয়ে আসাদ খানের নাতি সাইফুল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডা হয় শাহীনের। এ সময় আসাদ খান দুজনকে যার যার ঘরে ফিরে যেতে বলেন।এই ঘটনার জেরে শাহীন ঘরে থাকা বৈঠা নিয়ে এসে আসাদ খানের বাড়িতে ডুকে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আসাদ মারা যান৷ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন