ডলার সংকটের অবসান শিগগিরই : গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, ‘চলমান ডলারের সংকট শিগগিরই শেষ হবে। সেইসঙ্গে বাজারদরের ভিত্তিতে ডলার রেট নির্ধারণের ব্যবস্থা করা হবে।’ আজ শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) প্রাঙ্গণে বার্ষিক ব্যাংকিং কনফারেন্স ২০২২-এ যোগদানকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গভর্নর বলেন, ‘ডলার সংকট একটি জটিল সমস্যা। আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। বর্তমানে আমরা যে মুদ্রাস্ফীতির সম্মুখীন হচ্ছি তা আমদানি-প্ররোচিত।ডলারের দাম স্বল্পমেয়াদি প্রবাহ, রেমিট্যান্স ও রফতানি এবং বহিঃপ্রবাহ ও আমদানির ওপর নির্ভর করে। সবকিছুর মধ্যে ভারসাম্য থাকলে দাম স্থিতিশীল থাকে।’
তিনি জানান, দুই-তিন মাস পর এ বিষয়ে আরও কিছু বলা সম্ভব হবে। দেশের ব্যাংকিং খাত সম্পর্কে গভর্নর বলেন, ‘অবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। কোভিড-১৯ এর প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে একটি জটিল পরিবেশে নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এ খাত।
টেকসই প্রবৃদ্ধির জন্য ‘টেকসই ব্যাংকিং’কে উৎসাহিত করা এই পরিস্থিতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেইসাথে প্রযুক্তির ব্যবহারও প্রয়োজন। প্রযুক্তির বিবর্তনের সাথে, সমগ্র খাতেরই একটি বিশাল রূপান্তর ঘটেছে, যেখানে অর্থ লেনদেনের পদ্ধতি এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে এসেছে আমূল পরিবর্তন।’
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে