ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ৪:১৮

শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের শ্রী শ্রী কালিমাতা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার উদ্যোগে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২৬ আগস্ট) রাতে শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন বসাকের সভাপতিত্বে, বিপ্লবী সাধারন সম্পাদক শ্রী মানিক সরকারের পরিচালনায় ও শ্রী শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনের সভাপতি প্রার্থী শাহজাদপুরের কৃতী সন্তান শ্রী বিজয় কুমার ঘোষ, সাধারন সম্পাদক প্রার্থী বাসুদেব দত্ত, পৌর কাউন্সিলর জহরলাল হোসেনসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ, পৌর পূজা উদযাপন পরিষদ ও ১১ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় আগামি ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের সভাপতি প্রার্থী শ্রী বিজয় কুমার ঘোষ ও সাধারন সম্পাদক প্রার্থী শ্রী বাসুদেব দত্তকে পৌর ও ১১ টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে সমর্থন জানিয়ে তাদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন। শেষে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি’র শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শাহজাদপুরে স্মরণকালের বৃহৎ আনন্দ শোভাযাত্রা সফল করার জন্য পৌর কমিটির সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকারসহ পৌর কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সনাতনীরা। এরপর পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন