সাপ্তাহিক রিটার্নে দাম বেড়েছে ১৭ খাতে
গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে। অন্যদিকে দর কমেছে ২টি খাতে। আর একটি খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা-আবাসন খাতে। এই খাতে ১১.২ শতাংশ দর বেড়েছে। আর্থিক খাতে ৬.১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কাগজ খাতে ৫.৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
গেল সপ্তাহে তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জীবন বিমা খাতে ৪.৫ শতাংশ, ফার্মা খাতে ২.৪ শতাংশ, ট্যানারি খাতে ২ শতাংশ, আইটি খাতে ১.৯ শতাংশ, পাট খাতে ১.৩ শতাংশ, ভ্রমণ খাতে ১.১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১ শতাংশ, খাদ্য ও সিমেন্ট খাতে দশমিক ৮ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৬ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৫ শতাংশ, সিরামিক ও সাধারণ বিমা খাতে দশমিক ৩ শতাংশ ও টেলিকমিউনিকেশন খাতে দশমিক ২ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে দর কমেছে মিউচ্যুয়াল ফান্ড ও বিবিধ খাতে।
প্রীতি / প্রীতি
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
কমলো সোনার দাম
ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে
তোপের মুখে এলপিজি আমদানিকারক ও বিইআরসি
খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
পেট্রোবাংলার দেউলিয়া দশা, মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক দেশ!
এলপিজি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের
২৮ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ
২৭ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম