ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১.১৯ শতাংশ
গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ১৭ পয়েন্ট বা ১ দশমিক ১৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ১৩ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৩ দশমিক ৯৬ পয়েন্ট।
বিদায়ী সপ্তাহে খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ২২.৫ পয়েন্ট, সিরামিকস খাতে ৩২.৯ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৮.৮ পয়েন্ট, আর্থিক খাতে ২৩.৭ পয়েন্ট, খাদ্য খাতে ১৮.৩ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১১.৫ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৪.১ পয়েন্ট, আইটি খাতে ২৩.৮ পয়েন্ট, পাট খাতে ১৮৮.৭ পয়েন্ট, বিবিধ খাতে ১০.৪ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮.৯ পয়েন্ট, কাগজ খাতে ৩৭.৫ পয়েন্ট, ওষুধ খাতে ১৭.১ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২১.৬ পয়েন্ট, ট্যানারি খাতে ২৫.৩ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৫.৬ পয়েন্ট, বস্ত্র খাতে ১৭.৯ পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতে ১৯.১ পয়েন্ট অবস্থান করছে।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে