মধুপুরে পৃথক দুটি ভ্রাম্যমান আদালতে ৬ টি সারের দোকানে, ১ লক্ষ ২৬ হাজার জরিমানা
টাঙ্গাইলের মধুপুরে লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ টি দোকানে ১ লক্ষ ২৬ হাজর টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার জলছত্র ও পঁচিশ মাইল বাজারে লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেছেন।
উপজেলার জলছত্র পঁচিশ মাইল বাজারে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রায়হানের সারের দোকানে ৫ হাজার, রহমতুল্লাহ কে ৩ হাজার, আমিনুল ইসলাম মিন্টুকে ৫ হাজার, আমিনুল ইসলামের সারের দোকানে ৩ হাজার টাকা জরিমানা করেছে।
অপর দিকে, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন উপজেলার পঁচিশ মাইল বাজারে লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফজলুল হকের সারের দোকানে ১ লক্ষ টাকা ও আয়েশা এন্টারপ্রাইজের আলী আকবর খানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান, লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে উপজেলার দু’টি বাজারে পৃথক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ টি সারের দোকানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন ১ লক্ষ ২৬ হাজার টাকা জরিমানা করেছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, মধুপুরের জলছত্র ও পঁচিশ মাইল বাজারে নিবন্ধন বিহীন সার বিক্রি, মজুদ, মূল্য তালিকা সাটানো না থাকাসহ বিভিন্ন অপরাধে পৃথক দুটি ভ্রাম্যমান করে জরিমানা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied