ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭-৮-২০২২ রাত ১০:২১
আর্ন্তজাতিক ভাবে ষড়যন্ত্র চলছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। 
 
শনিবার (২৭ আগস্ট) দুপুরে পৌর আওয়ামীলীগের আয়োজনে, সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বাংলাদেশে রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার আদায় করতে গিয়ে পাকিস্থানের ২৩ বছর সময়ের মধ্যে শেখ মুজিবর রহমানকে ১৩ বছর জেল খাটতে হয়েছে। দীর্ঘ আন্দোলনের পর দেশ স্বাধীনতা লাভ করে। যখন দেশকে সোনার বাংলা করার জন্য শেখ মুজিবর রহমানের নেতৃত্বে কাজ শুরু হয়। তখনি বঙ্গবন্ধকে পাকিস্তানের দশুররা হত্যা করে।
 
মন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকরা তাদের চাহিদা মত সার পায়। এছাড়া আগামী ইরি বোরো মৌসুমে কৃষকরা যাতে সেচের জন্য সব সময় বিদ্যুৎ পান সে জন্যে শহরে বিদ্যুৎ কমিয়ে গ্রামে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
 
এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারন সম্পাদক অ্যাড: মোঃ আব্দুস সালাম, যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আপেল খান আপেল, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা, সদর উপজেলা সভাপতি মোঃ ইসরাফিল হোসেন, সাধারন সম্পাদক আফছার উদ্দিন সরকার, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, যুবলীগের সদস্য সচীব মাহাবুবুর রহমান জনি, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচীব মোঃ আবুল প্রমুখ।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা