ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকালে তরুণের রহস্যজনক মৃত্যু


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ২:২৮
ব্রাহ্মণবাড়িয়ায় রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকালে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়ে। আজ রোববার (২৮ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
জানা গেছে, জেলা সদর হাসপাতালে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিসট্যান্ট (ম্যাটস)-এর ইন্টার্নের ছাত্র ছিলেন। তিনি জেলার আখাউড়া উপজেলার মুগড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে নিহার রঞ্জন শীলের ছেলে ক্লান্ত রঞ্জন শীল(২২)।
 
পরিবারের সদস্যরা জানান, ক্লান্ত সদর উপজেলার সুলতানপুরে তার মামার বাড়িতে থেকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ইন্টার্ন করছিল। গত কয়েক দিন যাবৎ সে হতাশায় ভুগছিল। শনিবার হাসপাতালে ডিউটির পর সকালে বাসায় যায়। রাতে সে ফেসবুকে স্ট্যাটাস দেয়- ‘জীবনডাই আফসোস’। আজ সকালে ১০টার পর পরিবারের সদস্যরা রুমে গিয়ে অনেক ডাকাডাকি করলেও তার কোনো সাড়াশব্দ পাননি। পরে তাকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, কেউ বিষয়টি আমাদের জানায়নি। হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু