ডিএসইতে লেনদেন ২ হাজার কোটি ছাড়িয়ে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন ২ হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে; যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
এর আগে ২০২১ সালের ১০ অক্টোবর ডিএসইতে ২ হাজার ৪৯৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে রবিবার ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৩২৭ কোটি ৬৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৭৭৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪০১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯০ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৭১ পয়েন্টে। রবিবার ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৯টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে আজ সার্বিক সূচক সিএসপিআই ১৮০ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৫৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
কমলো সোনার দাম
ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে
তোপের মুখে এলপিজি আমদানিকারক ও বিইআরসি
খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
পেট্রোবাংলার দেউলিয়া দশা, মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক দেশ!
এলপিজি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের
২৮ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ
২৭ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম