ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ায় ধর্ষক গ্রেফতার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ৩:১৪

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদ্রাসায় ধর্ষণ করল হজুর আর ভুক্তভোগী শিশুর মা বিচার চাইতে গেলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আরেক মৌলানা হাসানের কাছে। তখন হাসান গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে হজম করতে বলেছেন ধর্ষণের শিকার শিশুটির মাকে। উপজেলার ছদাহার ৭নং ওয়ার্ডে এস্তফা চৌধুরীর পাড়ায় একটি গাউছিয়া সুন্নিয়া নামক মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

শনিবার (২৭ আগস্ট) রাতে মাদ্রাসা পড়ুয়া ৭ বছরের কন্যা শিশুকে ধর্ষণের দায়ে নুরুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

জানা যায়, ছদাহার ইউপির ৭নং ওয়ার্ডের মৃত টুনু মিয়ার ছেলে কবির আহমদের (৭০) নাতি পার্শ্ববর্তী ভাতিজা (কুসুম ছদ্মনাম) হাসানের প্রতিষ্ঠিত গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসায় পড়ালেখা করে। কিন্তু গত সোমবার সকালে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে কক্ষ মোছার নাম দিয়ে কুসুমকে রেখে দেয় অভিযুক্ত নুরুল ইসলাম। পরে অভিযুক্ত মৌলানা নুরুল ইসলাম কৌশলে দরজা বন্ধ করে দিয়ে কুসুমকে ভয়ভীতি দেখি ধর্ষণ করেন।

পরে ধর্ষণের শিকার শিশুটি কাঁদতে কাঁদতে তার মা শাহিন আক্তারকে বললে ভুক্তভোগীর মা মাদ্রাসার প্রতিষ্ঠাতা  প্রতিবেশী হাসানের কাছে বিচার দেন। তখন হাসান আজ করবে কাল করবে বলে কালক্ষেপণ করেন। একপর্যায়ে হাসান ভুক্তভোগীর মাকে বিষয়টি কাউকে না বলে হজম করতে বলেন এবং হজম না হলে প্রয়োজনে গ্যাস্ট্রিকের দাওয়াই খেয়ে হলেও হজম করতে বলেন।

সাতকানিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আমরা আসামিকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে ধর্ষণের মামলাও হয়েছে। তবুও তার এই অপকর্মে আর কারা কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখা হবে।

এমএসএম / জামান

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত