শাহজাদপুরে আ’লীগ-বএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
সিরাজগঞ্জের শাহজাদপুরে আ’লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। রোববার সকাল ১১ টায় শাহজাদপুর উপজেলা বিএনপির উদ্যোগে তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশিডং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে উপজেলা বিএনপির আহবায়ক ড. এমএ মুহিতের শ্রীফলতলার বাসভবনে সকল দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে আ’লীগ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি রুমান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান আরিফ, বিএনপি নেতা আমির হোসেন সবুজ ও হাবিবুল্লাহনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম নান্নু।
এদিকে পাল্টা কর্মসূচি হিসেবে, বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শাহজাদপুর উপজেলা আ’লীগ পৌর শহরে প্রতিবাদ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, শ্রম বিষয়ক সম্পাদক কোরবান আলী, উপজেলা আ’লীগের সদস্য রাজীব শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিয়ন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ।
এমএসএম / এমএসএম
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি