ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

পুলিশ পরিচয়ে যানবাহন আটকে চাঁদাবাজি


শ্রীমঙ্গল প্রতিনিধি photo শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ৫-৭-২০২১ রাত ১২:৪০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামে রাতে সড়কে পুলিশ পরিচয়ে বেশ কয়েকটি যানবাহন আটকে চাঁদাবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। শনিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আশিদ্রোনের টিকরিয়া সড়কের বেগম রাছুলজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত দেবনাথের বাড়ির সামনে দুঃসাহসিক এ ঘটনা ঘটে। এলাকাবাসী ঘটনাটি তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্য আবদুল আহাদকে জানালে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানান। পুলিশ জানায়, সেখানে থানার কোনো পুলিশ যায়নি।

আশিদ্রোন ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল আহাদ বলেন, মোবাইল ফোনে আমি খবরটি পাওয়ার পর তাৎক্ষণিক পাবলিককে বলেছি- ‘এরারে ঘেরাও করো। আমি পুলিশরে খবর দেরাম। আমি লগে লগে শ্রীমঙ্গল থানায় যোগাযোগ করেছি। তখন আমি শহরে ছিলাম। পরে খোঁজ নিয়ে দেখি প্রশাসনের কোনো লোক সেখানে যায়নি। এরা আসলে পুলিশ নয়, ভুয়া পুলিশ সেজেছিল। পাবলিক আমাকে বলেছে, তাদের হাতে হ্যান্ডকাফ ছিল সিভিল বেশে।‘

এলাকাবাসী জানান, পুলিশের পরিচয় দিয়ে বেশ কয়েকটি যানবাহন ও পথচারীদের থামিয়ে হাতিয়ে নেয় নগদ টাকা। স্থানীয় কয়েকজন তাদের জিজ্ঞাসা করলে তারা নিজেদের পুলিশ দাবি করে। তখন তাদের সঙ্গে পুলিশের ওয়্যারলেস ও হ্যান্ডকাফ থাকায় আমরা পুলিশ ভেবে ভয়ে কিছু বলেনি।

স্থানীয় এক যুবক নাজমুল জানান, এ সময় আমার সন্দেহ হলে আমার পরিচিত শ্রীমঙ্গল থানার এএসআই সরোয়ার স্যারকে ফোন দেই। তিনি আমাকে বলেন, সাদা পোশাকে সেখানে পুলিশের কোনো চেকপোস্ট বসেনি।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার এএসআই সরোয়ার বলেন, ঘটনার সময় আমি থানার বাইরে ছিলাম। তখন ওই এলাকা থেকে এক যুবক আমাকে ফোনে বলে পুলিশ পরিচয়ে সেখানে যানবাহন আটকে টাকা নিচ্ছে। আমার সন্দেহ হলে তৎক্ষণাৎ তাদের আটকে রেখে থানায় ফোন দিতে বলি।

এমএসএম / জামান

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ

বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু

দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন

পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক