ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের উন্মুক্ত তালিকা করলেন ইউপি চেয়ারম্যান


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২২ বিকাল ৫:১২
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের ঘর নির্মাণে উন্মুক্ত তালিকা গঠনের লক্ষ্যে স্বচ্ছতায় মুক্ত আলোচনা করেছেন উপজেলার অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব। রোববার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামের ফকির মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই উন্মুক্ত তালিকা প্রণয়নের আলোচনা সভার আয়োজন করেন তিনি। 
 
উন্মুক্ত তালিকা প্রণোয়ন অনুষ্ঠানে অর্জুনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ফকির মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালেক, সাবেক মেম্বার আনিছুর রহমান প্রমুখ।
 
ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব বলেন, ২০১৯ সালে সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা স্বজনপ্রীতি করে নিজেদের লোকজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেন। সম্প্রতি ভাঙনকবলিত ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণে বরাদ্দ আসে। এ নিয়ে বর্তমান দুই ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা নিয়ে তালিকায় নাম দেয়ার অভিযোগ আসে। পরে এ নিয়ে আলোচনা-সমাচোলনা সৃষ্টি হয়েছে। কিন্তু তালিকায় যাদের নাম রয়েছে তাদের অনেকের ঘরবাড়ি বিলীন হয়নি এবং যারা ক্ষতিগ্রস্তদের তালিকায় পড়ে না তারাই এমন অভিযোগ করছে। এসব যাতে কেউ কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না করতে পারে, সেজন্য উন্মুক্তভাবে তালিকা প্রণয়নের আয়োজন করা হয়ে।
 
তিনি আরো বলেন, যারা গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের অর্থনেতিক সহযোগিতা প্রদান করা হবে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। যারা ষড়যন্ত্রের মাধ্যমে পরিষদের সুনাম নষ্টে মেতেছেন, তাদের ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন