ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) সদর উপজেলার রুহিয়ায় ওই প্রতিষ্ঠানসমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
জানা যায়, ওই দিন সদর উপজেলার রুহিয়া চৌরাস্তার মেসার্স তন্ময় ট্রেডার্সকে (চালের দোকান) মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৫ হাজার টাকা এবং রুহিয়া চৌরাস্তা, পঞ্চগড় সড়কের মেসার্স দুই ভাই ট্রেডার্সকে (চালের দোকান) মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাসাধারণকে প্রতারিত করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সদর উপজেলার রুহিয়ার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পণ্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লিখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
এমএসএম / জামান
টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।
তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি
বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied