সরাইলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৮ আগস্ট) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ দৌলতপাড়া এলাকার আব্দুল মালেক মিয়ার বাড়ির পুকুরে আল আমিন নামে ওই যুবকের মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এলাকায় এটি জানাজানি হলে নিহত যুবকের স্ত্রী ইয়াসমিন এসে স্বামীর মৃতদেহ শনাক্ত করেন।
নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ দৌলতপাড়া এলাকার মৃত হাবিবুল্লাহ ছেলে আল আমিন। নিহত যুবকের মো. তামিম নামে এক ছেলে ও জামিয়া নামে এক মেয়ে রয়েছে।
নিহতের ভাই রুহুল আমিন বলেন, গত শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। সে মাদকাসক্ত ছিল। তবে এলাকায় তার সাথে কারো কোনো শত্রুতা ছিল না।
সরাইল থানার ওসি আসলাম হোসেন মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা আমাদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন