যুবলীগ নেতা ইমরান খান লিটুকে নিয়ে বিএনপি-জামায়াতপন্থীদের গভীর ষড়যন্ত্র
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের আওয়ামী লীগ পরিবারের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান খান লিটুকে হেয়প্রতিপন্ন করতে ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্নে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে ওই এলাকার বিএনপি-জামায়াতপন্থী নেতারা।
আইলচারা ইউনিয়নের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও আওয়ামী লীগের রাজনীতির অভিভাবক মোতালেব চেয়ারম্যানের যোগ্য উত্তরসূরি হিসেবে শক্ত হাতে আওয়ামীলীগের নেতা কর্মীদের দেখভাল করা থেকে শুরু করে রাজপথে রয়েছে তার সদয় উপস্থিতি। ইমরান খান লিটু রাজনীতির পাশাপাশি ধান চাল, তেলের মিল, এনজিও এবং জমির বৈধ ব্যবসা পরিচালনা করে আসছে অত্যন্ত সুনামের সহিত। বর্তমানে তার সামাজিক ও ব্যবসায়িক ইমেজ নষ্ট করার পাশাপাশি তাকে সমাজের একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত করতে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে।
গতকাল কুষ্টিয়ার স্থানীয় দৈনিক পত্রিকায় মাদক ব্যবসা ও সুদের কারবারি লিটুর ক্যাডাররা বেপরোয়া শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে সে সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমি ও আমার পরিবার স্থানীয় ভাবে আওয়ামীলীগের রাজনীতির সাথে ওতপ্রোত ভাবে জড়িত। আমার পরিবার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত আওয়ামীলীগের রাজনীতির স্থানীয় নেতৃত্ব দিয়ে আসছে। রাজনৈতিক দন্দের কারণে বিএনপি-জামায়াতের নেতারা আমার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে যা সম্পূর্ণ মিথ্যা। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনজীবীদের সাথে পরামর্শ করা হয়েছে। আইনগত ভাবে এই সংবাদের প্রতিবাদ জানানো হবে।
এমএসএম / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার