ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

ফরিদপুরের মধুখালীতে আমনের চারা রোপনে ব্যস্ত চাষিরা


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ৩:২০
ফরিদপুরের মধুখালীতে এ বছর উপজেলার বিভিন্ন হাটে রোপা আমনের চারা সংগ্রহ এবং রোপনে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মধুখালী  উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত মৌসুমের তুলনায় চলতি বছর রোপা আমন রোপনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনার আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার সবচেয়ে বড় দুটি হাট মধুখালী সদর ও কামারখালী হাটে চারা সংগ্রহ করতে ভির পড়ে গেছে চাষিদের।
 
সরেজমিনে গেলে সোমবার মধুখালী  হাটে  এক বোঝার চারা ক্রয় করছেন কৃষকরা ৩০০ থেকে ৫০০ টাকায়। গত বছরের তুলনায় এ বছর চারার দাম কম। দুটি হাটে চারার আমদানিও ব্যাপক দেখা যায় । 
 
সরেজমিন ঘুরে আরো দেখা গেছে এই মৌসুমে এ এলাকায় বৃষ্টি কম হওয়ায় পাট কাটতে দেরি হয়েছে। এখনো অনেক জমিতে পাট থাকায় চাষিরা সেচের মাধ্যমে ধীরে ধীরে চারা রোপন করেছেন। বৃষ্টি বেশি হলেই পাট কেটে চারা রোপন করতে পারবেন চাষিরা।
 
ফরিদপুর জেলার মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান জানান, রোপা আমন সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি  পর্যন্ত আবাদ করা হয়ে থাকে। আগাম ভাসমান চারাসহ বিভিন্ন উপায়ে আগষ্টের  প্রায় শেষ  পর্যন্ত  ৫ হাজার ১‘শ ৫০ হেক্টর জমিতে ইতিমধ্যে রোপা আমনের চারা রোপন করে ফেলেছে।বীজতলা করা হয়েছে ৪৩০ হেক্টর। সেপ্টেম্বর ভাদ্র মাস ধরে রোপা আমনের চারা রোপন করতে পারবেন।
 
তিনি আরো জানান, চলতি বছর উপজেলায় একটি পৌরসভা ও এগারটি ইউনিয়নে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮হাজার ৬‘শ ৪০হেক্টর জমিতে। গত মৌসুমে উপজেলায় মোট রোপা আমন আবাদ করা হয়েছিল ৮হাজার ৬শ ৪০হেক্টর জমিতে। এ পর্যন্ত উপলায় প্রায় ৫হাজার ৩৮ হেক্টর  জমিতে রোপা আমন রোপন সম্পন্ন  হয়েছে  যা  লক্ষ্যমাত্রার ৭৫ভাগ।

এমএসএম / জামান

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব