ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ৩:৪২
কুমিল্লার নাঙ্গলকোটে পেছনের দিক থেকে আসা একটি লরির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলার রায়কোট উত্তর ইউপির অলিপুর বাজারে। নিহত বৃদ্ধ আব্দুস সোবহান মেস্ত্রী (৭৫) অলিপুর মধ্যম পাড়া গ্রামের মৃত মুজাফর আলীর ছেলে।
 
ঘটনার পর লরি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে বাঙ্গড্ডা বাজার থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
 
পুলিশ ঘাতক লরি ও ড্রাইভারকে আটক করে নাঙ্গলকোট থানায় নিয়ে যায়। এই ঘটনায় নিহতের মেয়ে ইয়াসমিন বেগম বাদী হয়ে লরির চালক হেসাখাল ইউপির পদুয়ার পাড় গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাফায়েতকে (৩০) আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
 
এলাকাবাসী জানান, নাঙ্গলকোট-মাহিনী সড়কের অলিপুর বাজারে সোমবার সকাল সাড়ে ৭ টার সময় সোবহান মেস্ত্রী বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ীতে যাচ্ছেন। এসময় সোবহান সহিদ মার্কেটের সামনে এলে নাঙ্গলকোট থেকে বাঙ্গড্ডাগামী লরিটি পিছন দিক থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
 
স্থানীয় ইকবাল হোসেন ও নিহতের ভাতিজা মুকবুল হোসেন জানান, অলিপুর বাজারে একটি লরি সোবহান মেস্ত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গাড়ীর মালিক বাঙ্গড্ডা ইউপির পরিকোট গ্রামের সেরু মিয়ার ছেলে রুহুল আমিনের কাছে গিয়ে চালককে আটক করা হয়।
 
নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। লরির চালককে আটক করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। এবং লরিটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত