মহাকাশ স্টেশনে চীনা নভোচারীদের হাঁটাহাঁটি
চীনের তৈরি নতুন মহাকাশ স্টেশনে নভোচারীরা হাঁটাহাঁটি করেছেন। মহাকাশে থাকা অবস্থায় চীনা নভোচারীরা তাদের যান থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বের হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।
রোববার (৪ জুলাই) সকালে নভোচারীরা তাদের মূল কেবিন থেকে বের হন। সেই সিসিটিভি ফুটেজ চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে।
এতে দেখা গেছে, নভোচারীরা কেবিনে ব্যায়াম করার সময় স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিচ্ছেন। এরপর তাদের কেবিনের দরোজা খুলে মডিউল থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। সেখানে তারা ছয় থেকে সাত ঘন্টা হাঁটাহাঁটি করবেন।
এই মিশন চলাকালে মহাকাশে তাদের দু’বার হাঁটার পরিকল্পনা রয়েছে। এটি তাদের প্রথম হাঁটার ঘটনা।
গত ১৭ জুন চীনের গাংসু প্রদেশে গোবি মরুভূমির একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনজু-১২ নভোযান উৎক্ষেপণ করা হয়। এতে তিনজন নভোচারি ছিলেন। এরা হলেন- নি হাইসেং, লিই বোমিং এবং ট্যাং হংবো। তারা মহাকাশ স্টেশনে তিনমাস অবস্থান করবেন।
স্টেশনের ভেতর ১৭ মিটার লম্বা আর চার মিটার চওড়া সিলিন্ডার আকৃতির ‘তিয়ান’ নামক কক্ষে থেকে তারা গবেষণা করবেন। এছাড়া মিশন কমান্ডার নি হাইসেং এবং তার দুই সহযোগীর প্রধান কাজ সাড়ে বাইশ’ টন ওজনের তিয়ানে মডিউলটিকে সচল করা। এটি গত এপ্রিলে মহাকাশ কেন্দ্রে পাঠানো হয়।
মহাকাশে নতুন একটি স্টেশন তৈরি এবং সেখানে দীর্ঘ সময়ের জন্য নভোচারী পাঠানো চীনের উত্তরোত্তর সক্ষমতা বাড়ার আরেকটি নিদর্শন। কমিউনিস্ট পার্টির শততম বার্ষিকী পালনের প্রেক্ষাপটে চীন বিগত পাঁচ বছর পর মহাকাশে যে মুনষ্য মিশন সাফল্যের সঙ্গে পরিচালনা করছে তা তার মর্যাদাকে বাড়িয়েছে বহুগুণ।
এই মিশনে অংশ নেয়ার আগে নভোচারীদের ছয় হাজারেরও বেশি ঘণ্টা প্রশিক্ষণ দেয়া হয়। আগামী বছরের শেষ নাগাদ মোট ১১টি মিশন চালানোর পরিকল্পনা নিয়েছে চীনের মহাকাশ সংস্থা।
প্রীতি / প্রীতি
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের