ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পিতা-মাতার দেওয়া অভিযোগে মাদকসেবী সন্তান কারাগারে


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৯-৮-২০২২ বিকাল ৫:৭

জয়পুরহাটের আক্কেলপুরে মাদকসেবী এক সন্তানের বিরুদ্ধে পিতা-মাতার অভিযোগের পর অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ওই যুবককে। 
মাদকসেবী যুবক ওয়াহেদ হোসেন (২১) চক্রপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক সেবন করত ও মাদকের টাকার জন্য পিতা-মাতাকে নানাভাবে অত্যাচার চালাত।
ভ্রাম্যমাণ আদালত ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকসেবী ওয়াহেদ মাদক সেবনের উদ্দেশ্যে টাকার জন্য তার পিতা-মাতাকে মারধর করত ও হত্যার হুমকী দিত। পিতা-মাতার এমন অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আটক তাকে করে। আটকের পর আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এম.এম.হাবিবুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সোমবার দুপুরে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এম.এম.হাবিবুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার শাস্তির বিষয়টি নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ