আফগানিস্তানের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চায় টাইগাররা
সাকিবের নেতৃত্বে আজ আফগানিস্তানের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ দল।মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে দলের লাগাতার ব্যর্থতার পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের হাতে। এর আগে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপে জয় দিয়েই দুঃসময় পেছনে ফেলতে চায় টাইগাররা।
এদিকে আফগানরা তুলোধুনো করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। তবে আফগানদের এমন পারফরম্যান্স দেখে বিন্দুমাত্র ভয় পাচ্ছে না টাইগাররা। জয় দিয়ে এশিয়া কাপ শুরু করতে চায় সাকিবরা। রশিদ, নবি ও মুজিবদের খেলতে বিশেষ প্রস্তুতি করছেন বাংলাদেশের ব্যাটাররা। অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন,টাইগারদের সাহস দিতে দুবাইতে অবস্থান করছেন।তিনি বলেন, 'আমরা কাউকে ভয় পাই না, এটা হল বড় কথা। আমরা প্রথম ম্যাচ থেকেই জিততে চাই। যাতে করে ভালো অবস্থানে থাকি। আজকে মনে হয়েছে আমাদের প্রত্যেক খেলোয়াড় আশাবাদী এবং আত্মবিশ্বাসী। আমরা সবগুলো ম্যাচই জিতব। এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার শোচনীয় পরাজয়ে বাংলাদেশ এক ম্যাচ জিতলে সুপার ফোরে যাওয়ার সুযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
Link Copied