গলাচিপার নির্বাহী অফিসার আশিষ কুমারের বিদায় সংবর্ধনা
পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারকে বদলিজনিত কারণে উপজেলা পরিষদ, প্রশাসন ও অফিসার্স ক্লাব গতকাল সোমবার (২৯ আগস্ট) অফির্সাস ক্লাবে বিদয় সমর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দশমিনা উপজেলার নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। এ সময় ১২ ইউনিয়নের চেয়ারম্যান ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেরা বিআরডিবি চেয়ারম্যান হাজী মো. মুজিবর রহমান, উপজেলা প্রকৌশলী ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, যুব উন্নয়ন কর্মকর্তা আ. রশিদ খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ।
উল্লেখ্য, পটুয়াখালী জেলার সর্ববৃহৎ গলাচিপা উপজেলায় রাষ্ট্রের এবং সরকারি দায়িত্ব পালনে এবং মানুষের অন্তরে একজন মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ২০২০ সালের ১৭ জুলাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন আশিষ কুমার। প্রশাসনিক ভূমি ব্যবস্থাপনা, প্রধানমন্ত্রীর উপহারের ভূমিহীনদের ঘর দেয়া থেকে জাতীয় প্রোগ্রামগুলো বিদায়ী ইউএনও আশিষ কুমার সাধারণ মানুষের এবং সামাজিক ও সাংবাদিক সংস্কৃতিমনা ব্যক্তিদের কাছে গ্রহণযোগ্য ছিলেন। ইউএনও আশিষ কুমারকে ভোলা জেলার মনপুরা উপজেলায় বদলি কররা হয়েছে।
পরে বিদায়ী অতিথিসহ পাঁচ কর্মকর্তা যথাক্রমে সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ইন্সট্রাকটর (ইউআরসি) মো. শহীদুল হক, সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, গলাচিপা পৌরসভার সচিব মো. সাইফুর রহমান খান, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক (পিও) মো. মিরাজ হোসেনকে বিদায়ী ইউএনও সাথে অফির্সাস ক্লাবের সদস্যরা বিদায় সংবর্ধনা ও ৫ জনকে উপহারসামগ্রীসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের