কসবায় একই স্থানে বিএনপি-যুবলীগের সমাবেশ করার ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিএনপি। একই স্থানে যুবলীগ সমাবেশ করার ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় কসবা পৌরসভার মুক্তমঞ্চে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। একই মঞ্চে ও একই সময়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে কসবা উপজেলা যুবলীগ।
সোমবার সন্ধ্যা থেকে মঞ্চটি যুবলীগের দখলে রয়েছে। দুই দল একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় কসবা পৌর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান বলেন, এখন আমরা অনুমতি চাই না, অবহিত করে থাকি। তাই পৌর মুক্তমঞ্চে সমাবেশের কথা জানিয়ে গত ২৭ আগস্ট জেলা প্রশাসনকে অবহিত করেছি। পরে শুনলাম একই স্থানে যুবলীগ কর্মসূচি ঘোষণা করেছে। এখন পর্যন্ত আমরা এই স্থানেই সমাবেশ করার সিদ্ধান্তে অটল রয়েছি। পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করব।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ মাসব্যাপী কর্মসূচি পালন করে আসছে। আমাদের কর্মসূচি পালনের ঘোষণা অনেক আগে থেকেই ছিল। তাই আমরা প্যান্ডেল করেছি, মঞ্চ সাজিয়েছি।
এদিকে, বিএনপির সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন