প্লাস্টিক পণ্যের অনলাইন মেলা শুরু
চার দিনব্যাপী আইএফপি অনলাইন এক্সপো ২০২১ আজ সোমবার থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) ও তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। বাংলাদেশসহ ২০টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। মেলায় বিদেশি প্রতিষ্ঠানের স্টল ৩০০ এবং দেশি প্রতিষ্ঠানের স্টল ১৫০টি থাকছে।
অনলাইনে আয়োজিত এই মেলায় প্লাস্টিক খাতের নতুন মেশিনারিজ, অত্যাধুনিক পণ্য সামগ্রী ও বিভিন্ন ধরনের কাঁচামাল প্রদর্শন করা হবে। মেলা চলাকালীন চারটি ওয়েবিনার অনুষ্ঠিত হবে। সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালেএক অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিমেলার উদ্বোধন করেন। www.chanchao.com.tw/ipf/onlineexpo/landing এই লিংকে প্রবেশ করে মেলায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে।
বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, করোনার মধ্যেও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখা এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রথম দেশে অনলাইন মেলার আয়োজন করা হয়েছে। তিনি সংশ্নিষ্ট ও আগ্রহী সবাইকে মেলায় অংশগ্রণের আহ্বান জানান।
প্রীতি / প্রীতি
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী
অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত