ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রোপা আমনের জমিতে সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন চাষিরা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৩০-৮-২০২২ দুপুর ৩:৮

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায় রোপা আমন চাষিরা জমিতে সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন। এখন বর্ষাকাল। এ সময় অন্য মাসের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এ বৃষ্টির পানিকে কাজে লাগিয়ে কৃষকরা এ মৌসুমে রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করে থাকেন। বর্তমানে বৃষ্টিপাত যে তুলনায় হওয়ার কথা সে তুলনায় অনেক কম বৃষ্টি হচ্ছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে রোপা আমন চাষিরা ফসলি জমিতে একটু পানি জমতেই সার প্রয়োগ করছেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায়  পৌরসভাসহ মোট ২৪ হাজার ৩০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ ইতোমধ্যে পূরণ হয়েছে।

গতকাল সোমবার সরেজমিন উলিপুর উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে রোপা আমন ধানের জমিতে এমন চিত্র চোখে পড়েছে।

চলতি বছর এ এলাকায় তেমন বৃষ্টিপাত না থাকায় প্রচণ্ড তাপপ্রবাহ আর তীব্র খরা আর অনাবৃষ্টিতে একদিকে জনজীবন যেমন অতিষ্ঠ, তেমনি হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্যসহ ফসলের চাষাবাদ। বৃষ্টি না হওয়ায় অনেক জমিতে সম্পূরক সেচ দিয়ে চারা বাঁচিয়ে রাখছেন কৃষকরা। এতে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা। এখন একটু একটু বৃষ্টি হওয়ায় জমিতে সামান্য পরিমাণ পানি থাকায় রোপা আমন চাষিরা বিভিন্ন ধরনের সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন। 

উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে হারনেফড়া, জুম্মাহাট, বজরা, গুনাইগাছ, ধামশ্রেনী সহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকদের মধ্যে আশরাফ আলী খন্দকার, মাহাফুজার, কামরুজ্জামান, সুশান্ত কুমার, আসাদুজ্জামান,  মোস্তাফিজারসহ অনেকে জানান, এবার পানির ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি না থাকায় জমি ফেটে যাচ্ছে। পানির অভাবে ধান গাছ বিবর্ণ হয়ে যাচ্ছে। উপায় না পেয়ে সেচ দিয়ে পানি দিয়ে সার প্রয়োগ করেছিলাম। কিন্তু বেশ কয়েক দিন ধরে একটু একটু করে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই সুযোগে আমরা আমন জমিতে বিভিন্ন রকমের সার প্রয়োগ করছি। আশা করি এখন রোপা আমন চাষ আশানুরূপ হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, সাধারণত এ মাসে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কথা। সে তুলনায় অনেক কম। এখন একটু একটু করে বৃষ্টিপাত হচ্ছে। এই সুযোগে রোপা আমন চাষিরা ফসলি জমিতে সার প্রয়োগ করছে। আবার অনেক জমিতে বিভিন্ন রকমের রোগবালাই দেখা দিয়েছে। এ সকল রোগবালাইমুক্ত করতে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার