দাম বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন হাউজিং
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৩০ বারে ৫২ লাখ ৮০ হাজার ৫৬৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা অ্যাডভেন্ট ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬১৪ বারে ৩৭ লাখ ৩৪ হাজার ৮৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৫ বারে ৩৩ লাখ ৪০ হাজার ২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ২ লাখ টাকা।
মঙ্গলবার দাম বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যাসিফিক ডেনিমসের ৮.৮৭ শতাংশ, এপেক্স ফুডসের ৮.৭২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭২ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৮.০৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৭.৬৩ শতাংশ, ন্যাশনাল টি’র ৭.৪৮ শতাংশ এবং ইন্দো-বাংলা ফার্মার শেয়ার দর ৭.১০ শতাংশ বেড়েছে।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে