ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দেশব্যাপী শুরু হচ্ছে ম্যারিকো বাংলাদেশ-এর বিজনেস কেইস প্রতিযোগিতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২২ দুপুর ৩:৩৭

দেশের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তাদের ফ্ল্যাপশিপ উদ্যোক্তা ও উদ্ভাবনী পণ্য-ভিত্তিক ক্যাম্পাস প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়াল’ দেশব্যাপী শুরু করতে যাচ্ছে। তরুণ প্রজন্মের উদ্যোক্তা ও ব্যবসায়িক মনোভাব এবং নেতৃত্ব প্রদানের সক্ষমতাকে ফুটিয়ে তুলতে ও উৎসাহিত করতেই মূলত ম্যারিকো’র এই আয়োজন।

মোট তিনটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে প্রতিযোগীদের মূল্যায়ন করা হবে; উদ্ভাবন, বৈচিত্র্যকরণ এবং স্কেলিং-আপ। তারা এর মধ্য থেকে যেকোন একটিতে দক্ষতা অর্জনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিকাশে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনের সুযোগ পাবে। যথাযথ বিশ্লেষণের পর প্রতিযোগীরা তাদের প্রজেক্ট প্রস্তুত করে সিনিয়র লিডারদের সামনে উপস্থাপন করবে।

ধারাবাহিকভাবে উদ্ভাবন ও দক্ষতা কাজে লাগিয়ে প্রতিযোগীদের প্রতিটি রাউন্ড অতিক্রম করতে হবে এবং ফাইনাল রাউন্ডে তারা ম্যারিকো বাংলাদেশ-এর লিডারশীপ দলের সামনে আইডিয়া উপস্থাপনের সুযোগ পাবে। বিজয়ী দলকে বিদেশে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে এবং নির্বাচিত সেরা প্রজেক্টটি ম্যারিকো বাংলাদেশ-এর পক্ষ থেকে সীড ফান্ডিংয়ের সুযোগ পেতে পারে।

যেকোনো বিশ্ববিদ্যালয়ের তৃতীয়-চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করতে ভিজিট: https://overthewall.maricocareers.com/

 

প্রীতি / জামান

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি