ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাতীবান্ধায় পূত্রবধুকে অ্যাসিড নিক্ষেপ: শ্বশুর-শ্বাশুরী গ্রেফতার


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২২ দুপুর ৪:১

লালমনিরহাটের হাতীবান্ধায় পুত্রবধুকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে শ্বশুর-শ্বাশুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে তাদের জেল হাজতে প্রেরন করে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে গত সোমবার ভোরে জামালপুর জেলা পুলিশের সহায়তায় জেলা শহর থেকে শ্বশুর আতোয়ার রহমান ও শ্বাশুরী হামিদা বেগমকে  গ্রেফতার করে পুলিশ। গত ১৩ জুলাই অ্যাসিড নিক্ষেপের শিকার হয় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামের হামিদুল ইসলামরে স্ত্রী মাহমুদা বেগম।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই মাহমুদা বেগমকে কারনে অকারনে নির্যাতন করেন শ্বশুর আতোয়ার রহমান ও শ্বাশুরী হামিদা বেগমসহ শ্বশুর বাড়ির লোকজন। গত ১৩ জুলাই সন্ধ্যার পর মাহমুদা বেগমের শ্বশুর-শ্বাশুরী ও ননদসহ শ্বশুর বাড়ির লোকজন তার গায়ে অ্যাসিড ঢেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ওই ঘটনায় গৃহবধু মাহমুদা বেগমের বাবা আব্দুল মালেক বাদি হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরেই মাহমুদা বেগমের শ্বশুর-শ্বাশুরীসহ অন্যান্য আসামীরা গা ঢাকা দেয়।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আঙ্গুর মিয়া বলেন, আমাদের কাছে খবর ছিল আতোয়ার রহমান জামালপুরে রিক্সা চালিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। জামালপুর জেলা পুলিশের সহায়তায় জেলা শহরে রিক্সা চালা অবস্থায় আতোয়ার রহমানকে আটক করা হয়। পরে তার বাসায় গিয়ে তার স্ত্রী হামিদা বেগমকেও আটক করা হয়।
 

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন