ব্লক মার্কেটে ৭৭ কোটি টাকার লেনদেন
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ১৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৭ কোটি ৭৭ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সাউথবাংলা ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ১৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ওরিয়ন ইনফিউশন লিমিটেড ১৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্মপানিটির ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
মঙ্গলবার ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, আলিফ ম্যানুফ্যাকচারিং, এএমসিএল প্রাণ, অ্যাপেক্স ফুডস,বিবিএস কেবলস, বিডিকম অনলাইন, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস, ইস্টার্ণ হাউজিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, গ্রামীণফোন, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইমাম বাটন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, কেডিএস অ্যাক্সেসরিজ, লুব-রেফবিডি, মালেক স্পিনিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেট্রো স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট,ন্যাশনাল ব্যাংক, নিউলাইন ক্লোথিংস, ন্যাশনাল টি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, আরডি ফুড, স্যালভো কেমিক্যাল, সামিট অ্যালায়েন্স পোর্ট,সাউথবাংলা ব্যাংক, সোনালী পেপার, স্কয়ার ফার্মা,সানলাইফ ইন্স্যুরেন্স ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে