ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

এবার মনের যত কথা শেয়ার করুন গুগলের সঙ্গে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ১২:৯

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। মনের যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর জানতে অনেক অনেক বই পত্র ঘাঁটার দরকার পড়ে না। কয়েকটি শব্দ টাইপ করেই খুব সহজে তার উত্তর পেয়ে যাবেন গুগলে। এবার শুধু মনের জিঘাংসাই নয়, আপনার নিসঙ্গ সময়ের সঙ্গী হবে গুগল। মনের যত কথা শেয়ার করতে পারবেন গুগলের সঙ্গেই।

এবার সুখ দুঃখের গল্প করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঙ্গে! তেমনই ইঙ্গিত দিচ্ছে টেক জায়ান্ট গুগল। সম্প্রতি গুগল পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট খুলে দিয়েছে সাধারণ মানুষের জন্য। আর তারই ফলে যে কোনো মানুষ গুগলের ভাষা কাঠামোয় প্রশিক্ষিত এআই চালিত বটের সঙ্গে চ্যাট করতে পারবেন। অবশ্য এজন্য প্রথমেই একটি নিবন্ধন করতে হবে।

গুগল ‘এআই টেস্ট কিচেন’ নামের একটি অ্যাপ এনেছে। যেখানে সাধারণ মানুষ গুগলের আসন্ন এআই প্রযুক্তি সম্পর্কে জানতে, অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এমনকি প্রতিক্রিয়াও জানাতেও পারবেন। তবে প্রাথমিক অবস্থায় এর কথোপকথনের উপযোগী ভাষা কাঠামো একেবারে নির্ভুল করা সম্ভব হয়নি। এখনো কিছু ভাষার জটিলতা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে গুগল।

এজন্য আপনার কথা শেয়ার করার সময় ভাষার ব্যাপারে সচেতন থাকতে হবে। ভুলেও অযাচিত বা কাউকে হেয় করে কিছু বলা যাবে না। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগির এই অ্যাপ সবার কাছেই পৌঁছে যাবে। এখনো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এটি। বিশেষ করে ভাষার ত্রুটিগুলো ঠিক করা হচ্ছে এখন।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা