ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মাইকিং করে হাট বসানোর অভিযোগ, চাটমোহরের সাপ্তাহিক হাটে ব্যাপক জনসমাগম


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ১২:১৪

করোনার ঊর্ধ্বগতির মধ্যে বিধিনিষেধ অমান্য করে কঠোর লকডাউনের মধ্যেই মাইকিং করে হাট বসানোর অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। রোববার (৪ জুলাই) পাবনার চাটমোহর উপজেলার অমৃতকুণ্ডা হাটে ব্যাপক জনসমাগম করে হাটে কেনাবেচা হয়। সেখানে মানা হয়নি কোনো ধরনের স্বাস্থবিধি বা সামাজিক দূরত্ব। ওই হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে কাঁচা সবজি নিয়ে ব্যবসায়ীরা এসেছেন হাটে। দোকান বসিয়ে বেচাকেনা করছেন। ক্রেতাদের ভিড়ও ছিল লক্ষণীয়। গা ঘেঁষাঘেঁষি করে ক্রেতারা চলাচল ও কেনাকাটা করছেন। অনেকের মুখে মাস্ক থাকলেও বেশিরভাগই থুঁতনির নিচে নামানো। সামাজিক দূরত্ব বা স্বাস্থবিধি মানা নিয়ে তাদের মধ্যে কোনো ভ্রূক্ষেপ ছিল না।

পশুর হাটে গিয়ে দেখা যায়, ছাগল কেনাবেচায় উপচেপড়া ভিড়। দেখে বোঝার উপায় নেই দেশে কঠোর লকডাউন চলছে। সেখানেও সামাজিক দূরত্ব বজায় রাখার কিছুই চোখে পড়েনি।

সবজি কিনতে আসা উপজেলার ডিবিগ্রামের আক্কাস আলী বলেন, ‘মাইকিং শুনলেম, এই হাট আজক্যা বসপি। বাড়িত কাঁচা তরকারি কিছু নাই। এহন হাটের দিন যদি না কিনি কবে কেনব।’ তাই আইছি হাটে। মুখের মাস্ক নিচে কেন জানতে চাইলে বলেন, ‘দম বন্ধ হয়া আসে তাই নিচে রাখছি।’

ছাগলের হাটে ছাগল বিক্রি করতে আসা ছাইকোলা গ্রামের মনিরুল ইসলাম বলেন, ‘ভাবছিল্যাম কঠোর লকডাউনের মধ্যি হাট বসপিনানে। কিন্তু গিরামের কয়েকজন কইল মাইকিং হইছে, হাট বসিপিনি। তাই ছাগলডা বেচপের আইছি। করোনায় তো কাজ-কাম কিছু করবেন পারতিছি না। ছাগলডা বেইচে দেহি কিছুদিন চলা যায় নাকি।’

অভিযোগের বিষয়ে হাটের ইজারাদার মহরম মল্লিক বলেন, ‘হাটতো বসবেই, এটাতে তো আর বাধানিষেধ নাই। আর মানুষ হয়তো ভাবতে পারে হাট বসবে কি-না। সেটা জানানোর জন্য মাইকিং করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা হাটে এসে দেখে গেছেন। মানুষকে দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে বেচাকেনার জন্য নির্দেশনা দিয়ে গেছেন। কয়েকজনকে জরিমানাও করেছেন। আমরা চেষ্টা করছি যাতে করোনায় মানুষকে সচেতন রাখা যায়।’

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সৈকত ইসলাম বলেন, ইজারাদার কাজটি ঠিক করেননি মাইকিং করে। তিনি ভেবেছিলেন হয়তো হাটে লোক হবে না। তারপরও জানার পর বিজিবি নিয়ে হাটে অভিযান চালানো হয়েছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মানতে ক্রেতা-বিক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কয়েকজনকে জরিমানাও করা হয়েছে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়