ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়রের ছেলে গাঁজাসহ আটক
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মিজানুর রহমান আনসারির ছেলে জারিফ আনসারি অভিকে (২২) ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) আখাউড়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, সোমবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আযমপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ এক তরুণকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে সেখান থেকে কারাগারে পাঠান বিচারক।
তিনি আরো জানান, এ ঘটনায় জারিফ আনসারি অভির বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নারী ও শিশু আইনে একটি মামলা আদালতে বিচারাধীন।
এমএসএম / জামান
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
Link Copied