ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মোরেলগঞ্জে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ১২:৩০

বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীতে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) বরাবর একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী। সোমবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে হোগলাপাশা ইউনিয়নের বড় হরিপুর গ্রামে সামাজিক দূরাত্ব বজায় রেখে মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহন করেন নারী-পুরুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে প্রতিবাদেও ঝড় ওঠে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বড় হরিপুর গ্রামে মৃত অতুল বাওয়ালীর ছেলে বিপুল চন্দ্র বাওয়ালী এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে হুমকি, মারপিট ও ভয়ভীতি দেখিয়ে অতিষ্ঠ করে তুলেছে গোটা হরিপুর গ্রামের মানুষকে। ভুক্তভোগী ওই গ্রামের বাসিন্দা বিপুর মিস্ত্রী, উজ্জল হালদার, গিয়াস বেপারী ‍এবং সর্বশেষ নারায়ণ চন্দ্র শীলের দশম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে গত ২৭ জুন সকালে উত্ত্যক্ত ও লাঞ্ছিত করে প্রকাশ্যে রাস্তায় ওপর টানা-হেঁচড়া করে বিপুল বাওয়ালী। স্থানীয় প্রভাবে এলাকায় সে একের পর এক অপরাধ করেও আইনের ফাঁক গলে বেড়িয়ে যায়। বিপুল বাওয়ালীর বিরুদ্ধে একাধিক ভুক্তভোগী ইতিপূর্বে থানায় সাধারণ ডায়রি ও অভিযোগ দিলেও কোনো প্রতিকার মেলেনি।   

ভূক্তভোগী ওই স্কুলছাত্রী কান্নাজড়িত কণ্ঠে জানায়, বিপুল বাওয়ালী এত ক্ষমতা কোথায় পায়? অপরাধ করেও তার কোনো বিচার হয় না। আমাকে বিভিন্ন সময়ে সে পথে-ঘাটে অশ্লীল ভাষা ও উত্ত্যক্ত করে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই, যা দেখে পরবর্তীতে অন্য মেয়েদের সাথে এরকম না করতে পারে।

প্রতিবাদকারীরা বিপুল বাওয়ালীর এ ধরনের কর্মকাণ্ডে অবিলম্বে তাকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি।

বিপুল চন্দ্র বাওয়ালী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই স্কুলছাত্রীর বাবার সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিন বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেয়া হয়েছে। 

 

এমএসএম / জামান

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা