বশেমুরকৃবিতে এপিএ বাস্তবায়ন টিমের প্রথমম সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন টিমের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও এপিএ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এপিএ বাস্তবায়ন টিমের সদস্য পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, সহযোগী পরিচালক (ছাত্র কল্যাণ) ড. মোহাম্মদ আলী জিন্নাহসহ টিমের সম্মানিত সকল সদস্য এবং এপিএ’র আওতাধীন ইনোভেশন টিম, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি পরিবীক্ষণ ও তথ্য অধিকার বিষয়ক বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির ফোকাল পয়েন্ট ও বিকল্প ফেকাল পয়েন্টগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটিসমূহের খসড়া বার্ষিক কর্মপরিকল্পনা সংশোধনপূর্বক অনুমোদন করা হয়।
এমএসএম / জামান
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা