ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বাঁচামরার ম্যাচে ভাগ্য ফিরবে বাংলাদেশের?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ১১:১৬

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি হয়ত আনুষ্ঠানিক কোনো ‘ফাইনাল’ নয়, তবু এই ম্যাচের গুরুত্ব বাংলাদেশ বা শ্রীলঙ্কা কারো জন্যই কোনো ফাইনালের চেয়ে কম নয়। লড়াইটা যে টিকে থাকার, প্রথম রাউন্ড থেকেই বিদায়ের লজ্জা এড়ানোর। তাই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কয়েক ঘণ্টা পর মাঠে গড়াতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটিকে নির্দ্বিধায় ‘অঘোষিত ফাইনালের’ তকমা দেওয়া যায়।

দুই দলই আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের কাছে হেরেছে। দুই ম্যাচের দুটিতে জয় নিয়ে আফগানিস্তান ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে পৌঁছে গেছে শেষ চারে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে আজ যে দল বিজয়ী হবে, সে দল আফগানদের সঙ্গে সুপার ফোরে যোগ দেবে, অন্য দলটিকে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই। আজকের ম্যাচটির সমীকরণ তাই গোলমেলে নয় মোটেই, জিতলে টিকে থাকা হবে, নয়ত ঝরে পড়তে হবে।

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো আলাদা উত্তাপ ছড়ায়। একসময় খেলার মাঠে অগাধ ক্রিকেটীয় বন্ধুত্ব থাকলেও ২০১৮ নিদাহাস ট্রফির ম্যাচে দুই দলের মধ্যে বাকবিতণ্ডার পর থেকে এই ফিক্সচারে বৈরিতার ছোঁয়া লেগেছে। 

এবারের এশিয়া কাপেই যেমন বাংলাদেশের বোলিং সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ‘আফগানিস্তানের চেয়েও বাংলাদেশ সহজ প্রতিপক্ষ’ এবং ‘সাকিব-মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের কোনো বিশ্বমানের বোলার নেই’-শানাকার এই দুই মন্তব্যে ম্যাচের আগে দুই দলের মধ্যে কথার লড়াই জমে উঠেছে।

বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ শানাকার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, মাঠেই জবাব দিতে চান তারা। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন পাল্টা আক্রমণ করেন, শ্রীলঙ্কায় সাকিব-মুস্তাফিজের মানের কোনো বোলার নেই বলে মত তার। এমনকি শ্রীলঙ্কার বলার মতো কোনো বোলারই নাকি তার চোখে পড়ে না।

পরিসংখ্যানের দৌড়ে অবশ্য শ্রীলঙ্কার চেয়ে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা, একধাপ পিছিয়ে বাংলাদেশ আছে নবম স্থানে। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, যার মধ্যে আটবারই জয়ের হাসি হেসেছে লঙ্কানরা, চারবার জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে, ১৩ বারের মোকাবিলায় এখন  পর্যন্ত ১১ বারই জয় পেয়েছে শ্রীলঙ্কা, স্রেফ দু’বার ম্যাচের ফল এসেছে বাংলাদেশের পক্ষে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ১৬ টি-টোয়েন্টি খেলে মাত্র দুটিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এই ফরম্যাটে সাম্প্রতিক ফর্মের বিচারে অবশ্য শ্রীলঙ্কাও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই, শেষ পাঁচ ম্যাচের মোটে একটিতে জয় পেয়েছে তারা।

বাঁচামরার ম্যাচে ভাগ্য ফিরবে কোন দলের সেটা জানতে অপেক্ষা করতে হবে আজ বাংলাদেশ সময় রাত ৮টা পর্যন্ত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঠিক তখনই যে ‘অঘোষিত ফাইনালে’ মাঠে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

এমএসএম / এমএসএম

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের